✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মাত্র ১ গোল! মেসির সামনে ১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙার সুযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২২, | ২২:২৪:৩৫ |

রেকর্ড গড়া যেন লিওনেল মেসির অভ্যাসে পরিণত হয়েছে। এবার বিশ্বকাপের মঞ্চে তাঁর সামনে এমন এক মাইলফলক, যা ছুঁতে পারলে নতুন ইতিহাস তৈরি হবে।

বর্তমানে বিশ্বকাপে মেসির গোল সংখ্যা ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সমান। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করলেই বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন আর্জেন্টিনার অধিনায়ক।

২০০২ থেকে ২০১৪ সালের মধ্যে চারটি বিশ্বকাপ খেলে ১৬ গোল করেছিলেন ক্লোসা। দীর্ঘ ১২ বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এবার ভাঙার অপেক্ষায়।

চলতি বিশ্বকাপের শুরুতেই নিজের ফর্মের প্রমাণ দিয়েছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে ৩-০ গোলের জয় এনে দেন তিনি। সেই ম্যাচেই স্পর্শ করেন ক্লোসার রেকর্ড।

মাঠে তাঁর পারফরম্যান্স দেখে বয়স যে কেবলই সংখ্যা, সেটাই যেন আবারও প্রমাণ হয়েছে। সুযোগ পেলেই প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দেওয়ার সামর্থ্য এখনো অটুট রয়েছে তাঁর।

তবে ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলীয় লক্ষ্যও সমান গুরুত্বপূর্ণ। অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে নকআউট পর্বের টিকিট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার।

শেষ বিশ্বকাপ খেলতে নামা মেসির সামনে তাই সুযোগ এক ঢিলে দুই পাখি মারার। দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি নিজের নাম লিখিয়ে নেওয়া বিশ্বকাপ ইতিহাসের শীর্ষে।

এখন ভক্তদের অপেক্ষা, আরেকটি গোলের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..