✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

অস্ট্রিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২২, | ২২:২৩:০৫ |

ফিফা বিশ্বকাপে নিজেদের দুর্দান্ত শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে মুখিয়ে আছে আর্জেন্টিনা। তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে সহজ লড়াইয়ের আশা করছেন না আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তার মতে, মাঝমাঠে অস্ট্রিয়ার আগ্রাসী ফুটবল আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

ডালাসে বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় মুখোমুখি হবে দুই দল। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ জিতে উভয় দলেরই পয়েন্ট তিন। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে অস্ট্রিয়া। সেই ম্যাচে মাঝমাঠে তাদের দাপুটে উপস্থিতি নজর কাড়ে। প্রতিপক্ষের এই শক্তির জায়গাটি সম্পর্কে সতর্ক ফের্নান্দেস।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘আমার ধারণা, তারা আক্রমণাত্মক ফুটবল খেলবে এবং মাঝমাঠে খুবই আগ্রাসী থাকবে। তবে আমরা কীভাবে খেলব, তা নিয়ে পুরো সপ্তাহজুড়ে কাজ করেছি। আশা করি, মাঠে সেই পরিকল্পনার সফল বাস্তবায়ন করতে পারব।’

প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারানো আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন চেলসি তারকা ফের্নান্দেস। ওই ম্যাচে স্বাভাবিক অবস্থানের চেয়ে কিছুটা নিচে নেমে খেলতে দেখা যায় তাকে। এ বিষয়ে তিনি জানান, দলের প্রয়োজন এবং কোচের নির্দেশনাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ফের্নান্দেস বলেন, ‘কোচ আমাকে যে ভূমিকা পালন করতে বলেন, আমি সেটাই করার চেষ্টা করি। এই পজিশনে আগেও খেলেছি এবং আমি স্বচ্ছন্দ বোধ করি। আমাদের খেলার ধরন অনেক নমনীয়, যা দলের অন্যতম শক্তি।’

একই সঙ্গে দলে জায়গা নিয়ে প্রতিযোগিতার বিষয়টিও তুলে ধরেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার। তার মতে, আর্জেন্টিনা দলে কেউই নিজেকে নিশ্চিত একাদশের খেলোয়াড় হিসেবে ভাবতে পারে না।

তিনি বলেন, ‘কোচই সিদ্ধান্ত নেন কে খেলবে। সুযোগ পেলেই আমি দেশের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এটাই আমার লক্ষ্য।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..