✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২২, | ২২:১৮:০০ |
চলছে বিশ্বকাপ উন্মাদনা। আজ রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের মধ্যে তাই বিরাজ করছে উত্তেজনা আর উচ্ছ্বাস। ব্যতিক্রম নন শোবিজ তারকা খায়রুল বাসার ও কেয়া পায়েলও। তারাও প্রিয় দলের ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত।

ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন বাসার। এআই দিয়ে বানানো ওই ছবিতে আর্জেন্টিনার জার্সি গায়ে বাসারের সঙ্গে আছেন পায়েল। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘সামির-মেহরীনের যৌথ সমর্থনে এগিয়ে যাবে আর্জেন্টিনা। ভামোস আর্জেন্টিনা।’



বাসার ও পায়েল অভিনীত অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের এ নাটকে সামির ও মেহরীন চরিত্রে অভিনয় করে বিপুল সাড়া পেয়েছেন তারা। সে চরিত্রের নামের কথাই তাই উল্লেখ করলেন ফেসবুকে।

বাসার জানান, দুজনেই যেহেতু আর্জেন্টিনার সমর্থক। আবার সাম্প্রতিক সময়ে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল নাটকে। তাই প্রিয় দলের প্রতি এভাবে সমর্থন জানিয়েছেন তারা। অন্যদিকে কেয়া পায়েল জানান, তিনি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক।

এআই দিয়ে বানানো হলেও বাসার-পায়েলের ছবিটি পছন্দ করছেন ভক্তরা। ৪০ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে বাসারের পোস্টে, মন্তব্যের সংখ্যাও ছাড়িয়েছে হাজার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..