✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

নিজ দেশে মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২২, | ২২:১৭:২৮ |

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে সম্মান জানাতে দেশটির নিউকুয়েন প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। এর আগে ভারতের ২১ মিটার উচ্চতার একটি ভাস্কর্য মেসির সবচেয়ে উঁচু ভাস্কর্য হিসেবে পরিচিত ছিল।

জার্মান প্রেস এজেন্সি (ডিপিএ) জানিয়েছে, মেসির নতুন ভাস্কর্যের উচ্চতা ২৬ মিটার, ওজন ৭০ টন। এটিই এখন আর্জেন্টাইন অধিনায়কের সবচেয়ে উঁচু ভাস্কর্য হিসেবে স্বীকৃত। আর্জেন্টিনার জাতীয় মহাসড়ক ২২ ও ম্যানুয়েল সাভিও সড়কের সংযোগস্থলে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। এর ভেতরের অংশ তৈরি হয়েছে ইস্পাত দিয়ে, বাইরে রয়েছে তিন স্তরের কংক্রিটের আবরণ। ভাস্কর্যে মেসিকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরিহিত অবস্থায় দেখানো হয়েছে। তার সামনেই রয়েছে বিশ্বকাপের ট্রফি এবং বুকে তিনটি সোনালি তারা।

সোমবার (২২ জুন) ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নদের দ্বিতীয় গ্রুপ ম্যাচের আগে এক অনুষ্ঠানের মাধ্যমে ভাস্কর্য উন্মোচন করা হয়। সম্প্রীতি নিরাপত্তার কারণে লিওনেল মেসির ভাস্কর্যটি ভেঙে ফেলতে হয়েছে।

বর্তমানে বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে রয়েছে আর্জেন্টিনা। আর মাঠে মেসির জাদুকরী পারফরম্যান্সের পাশাপাশি দেশের মাটিতে তার নামে নির্মিত এই রেকর্ডগড়া মূর্তিও ভক্তদের আবেগকে আরো উসকে দিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..