✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

সেনেগাল খুবই গতিময়, তবে আমরা আত্মবিশ্বাসী: নরওয়ে কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২২, | ২২:১৪:৩১ |

সাদিও মানের মতো তারকা ফরোয়ার্ড এবং দ্রুতগতির আক্রমণভাগ থাকা সত্ত্বেও সেনেগালকে নিয়ে কোনো ধরনের ভীতি নেই নরওয়ের। বরং প্রতিপক্ষকে শ্রদ্ধা জানালেও নিজেদের পরিকল্পনা নিয়েই আত্মবিশ্বাসী নরওয়ে কোচ স্তল সুলবাকেন।

উত্তর আমেরিকা বিশ্বকাপে ‘আই’ গ্রুপে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে নরওয়ে। অন্যদিকে ফ্রান্সের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছে সেনেগাল।

সেনেগালের আক্রমণভাগের গতি ও পাল্টা আক্রমণের সক্ষমতা নিয়ে সতর্ক সুলবাকেন বলেন, দলটিকে ভয় নয়, বরং শ্রদ্ধার চোখেই দেখছে তার দল।

তিনি বলেন, ‘আমি সেনেগালকে ভয় পাই না, তবে তাদের শ্রদ্ধা করি। তারা খুবই গতিময় ও মানসম্পন্ন দল। উইং এবং কাউন্টার অ্যাটাকে তারা খুব বিপজ্জনক। তাই আমাদের ভালোভাবে প্রস্তুত থাকতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের শক্তি বজায় রাখা এবং নিজেরা কীভাবে খেলতে চাই, সেটাই বাস্তবায়ন করা।’

সেনেগালের বিপক্ষে ম্যাচে নরওয়ের মূল ভরসা আর্লিং হলান্ড। ইরাকের বিপক্ষে দুই গোল করে টুর্নামেন্ট শুরু করেছেন এই তারকা স্ট্রাইকার। তার ফর্ম নিয়ে আশাবাদী কোচ সুলবাকেন।

তিনি বলেন, ‘হলান্ড দুর্দান্ত ফর্মে আছে এবং আশা করি সে আরও গোল করবে। তাকে সাহায্য করা আমাদের দায়িত্ব। দলের সমর্থন পেলে সে অবশ্যই আমাদের জন্য গোল এনে দেবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..