✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

নতুন লুকে চমক দিলেন মেসি ও দে পল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২২, | ১৩:৫১:৩৮ |

বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ব্যস্ত অনুশীলনের মাঝেও কিছুটা স্বস্তির সময় কাটিয়েছেন আর্জেন্টিনার দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও রদ্রিগো দে পল। অনুশীলন শিবির থেকে সময় বের করে তারা নাপিতের কাছে যান এবং নতুন সাজে ধরা দেন।

মেসি তার চুলে বড় ধরনের কোনো পরিবর্তন না আনলেও আগের তুলনায় কিছুটা ছোট করে পরিচিত ও স্বাভাবিক লুকে ফিরেছেন। বিশ্বকাপে অংশ নিতে আসার সময় তার চুল তুলনামূলক লম্বা ছিল, তবে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে সেটিকে আরও পরিপাটি ও গোছানোভাবে ছেঁটে নিয়েছেন তিনি।

আর্জেন্টিনা দলের দীর্ঘদিনের স্টাইলিস্ট দানি আলেহান্দ্রো সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি ও দে পলের নতুন লুকের ছবি প্রকাশ করেন। জাতীয় দলের খেলোয়াড়দের হেয়ারস্টাইলের দায়িত্ব তিনি বহু বছর ধরে পালন করে আসছেন।

মেসির ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থ দে পলও নতুন করে চুল ছাঁটিয়েছেন। যদিও তার চেহারায় খুব বেশি পরিবর্তন দেখা যায়নি, তবুও ছোট ও পরিচ্ছন্ন হেয়ারকাটে তাকে বেশ সতেজ দেখাচ্ছিল। একসময় বিভিন্ন রঙ ও ব্যতিক্রমী স্টাইলের চুলের জন্য পরিচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে তিনি অনেক বেশি মার্জিত ও ক্লাসিক লুককেই প্রাধান্য দিচ্ছেন।

স্টাইলিস্টের শেয়ার করা ছবিতে দুই ফুটবলারকেই প্রাণবন্ত ও হাসিখুশি দেখা গেছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তারা বেশ নির্ভার পরিবেশে সময় কাটিয়েছেন বলেই মনে হয়েছে।

উল্লেখ্য, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ সময় আজ (সোমবার) রাত ১১টায় শুরু হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..