✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

অস্ট্রিয়া ম্যাচের আগে বিশাল সুখবর পেল আর্জেন্টিনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২২, | ১৩:৪৭:০২ |

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ঠিক আগের দিন দারুণ খবর পেল আর্জেন্টিনা। গত রোববার কানসাসে শেষ অনুশীলনে প্রথমবারের মতো ২৬ জন খেলোয়াড় একসঙ্গে মাঠে নামলেন। বিশ্বকাপের প্রস্তুতি শুরুর পর থেকে এই প্রথম পুরো দল একসঙ্গে অনুশীলন করল।

এতদিন কেউ না কেউ চোটের কারণে আলাদা অনুশীলন করছিলেন। প্রথমে লিয়ান্দ্রো পারেদেস, তারপর নিকোলাস তালিয়াফিকো এবং সবশেষে গনজালো মন্তিয়েল আলাদা থেকেছিলেন। তবে রোববার তারা সবাই দলের সঙ্গে মিলে অনুশীলন করলেন।

সবচেয়ে বড় খবর এলো মন্তিয়েলকে নিয়ে। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগার কারণে কিছুদিন ধরে কম চাপে অনুশীলন করছিলেন এই রাইটব্যাক। রোববার তিনি পুরোদমে দলের সঙ্গে মাঠে নামলেন এবং দলের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেলেন।

তালিয়াফিকোর জন্যও খবর ভালো। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বাম পায়ের সোলিয়াস পেশিতে ছেঁড়ার কারণে খেলতে পারেননি তিনি। এখন স্বাভাবিক অনুশীলনে ফিরেছেন তালিয়াফিকো। সোমবারের ম্যাচে বেঞ্চে থাকার সম্ভাবনা অনেকটাই বেড়েছে তার। কিছুটা সময় মাঠেও নামতে পারেন। তবে ফাকুন্দো মেদিনা প্রথম ম্যাচে ভালো খেলেছেন বলে কোচিং স্টাফ অযথা ঝুঁকি নিতে চাইছেন না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..