✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

কী কথা হলো দুজনের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২২, | ১০:৫০:৪৮ |
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর শিল্প, শ্রমবাজার এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২২ জুন) পুত্রজায়ায় দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে তারেক রহমান বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় থেকেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে, যা ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে।

প্রধানমন্ত্রী জানান, বৈঠকে তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি, সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ, দক্ষ জনশক্তি উন্নয়ন, শ্রমবাজার সম্প্রসারণ এবং ব্যবসা-বাণিজ্যের নতুন সুযোগ সৃষ্টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় মানবিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। এ বিষয়ে আন্তর্জাতিক মহলে আরও কার্যকর জনমত গড়ে তুলতে এবং সংকটের স্থায়ী সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ।

যৌথ সংবাদ সম্মেলনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে মালয়েশিয়ার শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..