✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২২, | ১০:২৮:০৫ |

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কেপ ভার্দে। এর মধ্য দিয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে টুর্নামেন্টে আরেকটি স্মরণীয় ফল তুলে নিল দলটি। এর আগে আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য রুখে দিয়েছিল কেপ ভার্দে। আজকের এই ড্র শুধু একটি পয়েন্ট নয়, এর ফলে কেপ ভার্দের বিশ্বকাপ ইতিহাসে আরেকটি গর্বের অধ্যায় যোগ হলো।

২১তম মিনিটে অসাধারণ এক সরাসরি ফ্রি-কিক থেকে গোল করে কেপ ভার্দেকে এগিয়ে দেন কেভিন পিনা। এটি ছিল বিশ্বকাপের ইতিহাসে কেপ ভার্দের প্রথম গোল।

তবে প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ায় উরুগুয়ে। মাক্সিমিলিয়ানো আরাউহো ও গুস্তিন কানোবিও গোল করে কয়েক মিনিটের ব্যবধানে স্কোরলাইন উল্টে দেন। কিন্তু ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর আবার সমতায় ফেরে কেপ ভার্দে। উরুগুয়ের রক্ষণভাগের ভয়াবহ ভুলের সুযোগ নিয়ে গোল করেন হেলিও ভারেলা। শেষ দিকে ম্যাচে ফেরার অনেক চেষ্টা করেছে উরুগুয়ে, কিন্তু জয়সূচক গোলটি আদায় করতে পারেনি তারা।

এর ফলে গ্রুপ ‘এইচ’—এ ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল স্পেন। ২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে উরুগুয়ে এবং একই পয়েন্ট নিয়ে তিনে কেপ ভার্দে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..