✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পেলের পাশে ইয়ামাল, বিশ্বকাপে গড়ে ফেললেন অনন্য রেকর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২২, | ০০:০৭:২৯ |

বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গোল করে শুধু স্পেনকে এগিয়েই নেননি, ইতিহাসের পাতায়ও নিজের নাম লিখিয়েছেন লামিনে ইয়ামাল।

বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী কোনো খেলোয়াড়ের ম্যাচের প্রথম গোল করার কীর্তি এতদিন ছিল শুধুমাত্র একজনের দখলে। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিলের কিংবদন্তি পেলে প্রথম গোল করে এই অনন্য রেকর্ড গড়েছিলেন।

দীর্ঘ ৬৮ বছর পর সেই বিরল তালিকায় নাম লেখালেন স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে গোল করে তিনি বিশ্বকাপের মঞ্চে ম্যাচের প্রথম গোল করা ১৮ বছর বা তার কম বয়সী দ্বিতীয় ফুটবলার হিসেবে ইতিহাসে জায়গা করে নেন।

বার্সেলোনার এই তারকা ইতোমধ্যেই বয়সভিত্তিক নানা রেকর্ড নিজের করে নিয়েছেন। ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার পর এবার বিশ্বকাপেও নতুন এক মাইলফলক স্পর্শ করলেন তিনি।

সৌদি আরবের বিপক্ষে ইয়ামালের এই গোল স্পেনকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ মহাতারকা হিসেবে তার অবস্থানকে আরও দৃঢ় করেছে। পেলের পাশে নাম লেখানো এই অর্জন নিঃসন্দেহে তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

সূত্র : কাদেনাসের

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..