✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

গোল-পাল্টা গোলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা: বিশ্বকাপে ১২ গোলের রেকর্ড!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২১, | ১৩:৪৬:১৪ |

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ কত গোলের রেকর্ড রয়েছে, তা কি জানেন? এক ম্যাচে সর্বোচ্চ গোল হওয়ার রেকর্ডটি হলো ১২টি। ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপে ফুটবল বিশ্ব দেখেছিল গোল করার সেই অবিশ্বাস্য তাণ্ডব।

১৯৫৪ সালের ২৬ জুন। সুইজারল্যান্ডের লুসানে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী দেশ অস্ট্রিয়া এবং স্বাগতিক সুইজারল্যান্ড। ম্যাচটিতে অস্ট্রিয়া ৭-৫ ব্যবধানে সুইজারল্যান্ডকে পরাজিত করে। দুই দল মিলিয়ে ৯০ মিনিটে মোট গোল হয়েছিল ১২টি, যা আজ পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড হিসেবে টিকে রয়েছে।

ইতিহাসে ম্যাচটি দ্য হেট ব্যাটল ও লুসান নামে পরিচিত। কারণ সেদিন প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র গরমে খেলা হয়েছিল। গরমের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অস্ট্রিয়ার গোলরক্ষক কুর্ট শ্মিড ম্যাচের প্রথমার্ধেই সানস্ট্রোক করেছিলেন। সেই যুগে খেলোয়াড় পরিবর্তনের নিয়ম না থাকায় ওই অবস্থাতেই ফুটবলারদের খেলা চালিয়ে যেতে হয়েছিল।

১৯ মিনিটের মাথায় স্বাগতিক সুইজারল্যান্ড ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সবাইকে চমকে দিয়েছিল। কিন্তু এরপর ছিল অস্ট্রিয়া শো। ২৫ থেকে ৩২ মিনিটের মধ্যে সুইসদের জালে পাঁচবার বল পাঠায় তারা। ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় অস্ট্রিয়া।

দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়া আরও ২টি এবং সুইজারল্যান্ড ১টি গোল করলে ম্যাচটি ৭-৫ ব্যবধানে শেষ হয়। অস্ট্রিয়ার থিওডর ডব্লিউ এবং সুইজারল্যান্ডের জোসেফ হুগি- দুজনই এই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন।

১২ গোলের এই ম্যাচের পর বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড। হাঙ্গেরি ১০-১ এল সালভাদর (১৯৮২ বিশ্বকাপ); হাঙ্গেরি ৮-৩ পশ্চিম জার্মানি (১৯৫৪ বিশ্বকাপ) এবং ব্রাজিল ৬-৫ পোল্যান্ড (১৯৩৮ বিশ্বকাপ)।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..