✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

টানা ১৪ ম্যাচে অপরাজিত ডাচরা, ব্রাজিলের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২১, | ১৩:৪১:৪০ |
বিশ্বকাপে দাপুটে পারফরম্যান্স অব্যাহত রেখে সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস। এই জয়ের মাধ্যমে শুধু নকআউট পর্বে আরও একধাপ এগোয়নি ডাচরা, গড়েছে বিশ্বকাপ ইতিহাসের নতুন এক রেকর্ডও।

শনিবারের ম্যাচের পর বিশ্বকাপে টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়েছে নেদারল্যান্ডস। এতে তারা ছাপিয়ে গেছে দীর্ঘদিনের রেকর্ডধারী ব্রাজিলকে।

এর আগে ১৯৫৮ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল ব্রাজিলের দখলে। সেই রেকর্ডে চলতি আসরে জাপানের বিপক্ষে ২-২ ড্র করে সমতা এনেছিল ডাচরা। আর সুইডেনের বিপক্ষে বড় জয়ে তারা এককভাবে নতুন ইতিহাস গড়ে।

২০১০ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর থেকে কোনো ম্যাচেই হারেনি নেদারল্যান্ডস, যেখানে পেনাল্টি শুটআউটের ফলাফলকে ড্র হিসেবে গণ্য করা হয়েছে।

অন্যদিকে, এই হারের মাধ্যমে ১৯৫০ সালের পর বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছে সুইডেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..