✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

জার্মানির ‘আসল পরীক্ষা’ আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২০, | ২০:০১:০৮ |
বিশ্বকাপের চলতি আসরে কুরাসাওয়ের মতো দুর্বল দলকে ৭-১ গোলে হারিয়ে ‘ই’ গ্রুপে উড়ন্ত সূচনা করেছে জার্মানি। টুর্নামেন্টে তাদের আসল পরীক্ষা আজ শনিবার রাত দুইটা। প্রতিপক্ষ আইভরি কোস্ট। 

এই ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছেন আইভরি কোস্টের এই তরুণ উইঙ্গার ইয়ান ডিওমান্দে। তিনি বুন্দেসলিগায় দুর্দান্ত পারফরর্ম করেছেন। 

তাই নকআউট পর্বে খেলতে হলে জার্মান রক্ষণভাগকে থামাতে হবে ১৯ বছর বয়সী এই ডিওমান্দেকে। শক্তি, গতি ও ড্রিবলিংয়ে প্রতিপক্ষের জন্য হুমকি ওঠা এই উইঙ্গারকে ঘিরেই মূল পরিকল্পনা জার্মানির।

জার্মান অধিনায়ক যশুয়া কিমিচ ম্যাচের আগে ডিওমান্দেকে নিয়ে বলেছেন, ‘তার উন্নতি অবিশ্বাস্য। এক বছর আগেও খুব কম মানুষ তাকে চিনতো। লাইপজিগ কিছু সমস্যার মধ্যে থাকলেও সে অসাধারণ একটি মৌসুম কাটিয়েছে। পুরো সময়জুড়ে ধারাবাহিক ছিল এবং মাঠে ছিল দারুণ রোমাঞ্চকর।’

জার্মানি সবশেষ বিশ্বকাপ শিরোপা জিতেছে ২০১৪ সালে। এরপর ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মান। এবার তাই শুরুতে নকআউট পর্ব নিশ্চিত করার পরিকল্পনা তাদের। 

আইভরি কোস্ট বিশ্বকাপের চলতি আসরে ইকুয়েডরকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে জার্মানির মতো সমান তিন পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম ম্যাচের মতো আজও তারা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..