ফিফা’র নতুন নিয়ম: গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২০, | ১৯:৫১:০৭ |

ফিফা বিশ্বকাপ ২০২৬ এ গ্রুপ পর্বের হিসাব পাল্টে দিয়েছে নতুন নিয়ম। এবার পয়েন্ট সমান হলে গোল ব্যবধান নয়, সবার আগে গুরুত্ব পাচ্ছে হেড টু হেড ফলাফল। এই পরিবর্তনেই টুর্নামেন্টে নাটকীয় মোড় দেখা যাচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, সমান পয়েন্টে থাকা দলগুলোর মধ্যে মুখোমুখি ম্যাচের ফলই নির্ধারণ করছে অবস্থান। ফলে দুর্বল দলের বিপক্ষে বড় ব্যবধানে জিতে এগিয়ে থাকার পুরোনো কৌশল আর কাজে আসছে না।

এই নিয়মের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে হাইতি ও তুরস্কের ওপর। গ্রুপ সি ও ডি তে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে তারা তলানিতে রয়েছে। তৃতীয় স্থানে থাকা দলগুলোর সঙ্গে পয়েন্ট সমান করার সুযোগ থাকলেও হেড টু হেডে পিছিয়ে থাকায় এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের।

অন্যদিকে এই নিয়মে লাভবান হয়েছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। দুই ম্যাচেই জিতে ৬ পয়েন্ট নিয়ে তারা নিজ নিজ গ্রুপে আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছে। শেষ ম্যাচের ফল যাই হোক, হেড টু হেডে এগিয়ে থাকায় তাদের শীর্ষস্থান আর কেউ ছিনিয়ে নিতে পারবে না।

গ্রুপ এ তে মেক্সিকো শীর্ষে ৬ পয়েন্ট নিয়ে। দক্ষিণ কোরিয়া ৩ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে। চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা ১ পয়েন্ট করে পেলেও অবস্থানে পিছিয়ে আছে।

নতুন এই নিয়মে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোতে কৌশল বদলাতে বাধ্য হচ্ছে দলগুলো। একই সঙ্গে নাটকীয়তাও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..