✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মেক্সিকোর পর নকআউট পর্ব নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২০, | ১৮:৪১:৫৯ |

ফুটবল বিশ্বকাপের মঞ্চে নিজেদের আধিপত্য বজায় রেখে নকআউট পর্ব নিশ্চিত করল স্বাগতিক যুক্তরাষ্ট্র। এরআগে টানা দুই জয়ে সবার আগে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছিল মেক্সিকো। এবার সেই একই কীর্তি গড়ল যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সুবাদে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে নিল মার্কিনিরা।

বিশ্বকাপে প্রথমে গ্রুপ ‘এ’ থেকে রাউন্ড অব ৩২ নিশ্চিত করে মেক্সিকো। দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পূর্ণ ছয় পয়েন্ট সংগ্রহ করেছে হাভিয়ের আগিরের দল। টানা দুই জয়ে গ্রুপের শীর্ষে উঠে এক ম্যাচ হাতে রেখেই পরের পর্বে জায়গা নিশ্চিত করেছে তারা।

আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই দারুণ ছন্দে রয়েছে মেক্সিকো। এখন পর্যন্ত টুর্নামেন্টে তাদের জালে কোনো দল বল জড়াতে পারেনি। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে প্রতিদ্বন্দ্বী দলগুলো ফলাফলের সমীকরণে ভরসা করলেও মেক্সিকোকে আর ছুঁতে পারছে না। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি তাই তাদের জন্য চাপমুক্ত।

অন্যদিকে গ্রুপের দ্বিতীয় স্থান নিয়ে দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকার লড়াই এখনও খোলা থাকলেও মেক্সিকো আগেভাগেই নিজেদের কাজ সেরে ফেলেছে।

এরপর গ্রুপ ‘ডি’ থেকে শেষ ৩২ নিশ্চিত করে আরেক স্বাগতিক যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে তারা পরের পর্বে খেলার অধিকার অর্জন করে।
নিজেদের সমর্থকদের সামনে নিয়ন্ত্রিত ও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় যুক্তরাষ্ট্র। এই জয় তাদের গ্রুপের শীর্ষ অবস্থান আরও শক্তিশালী করেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য এই হার পরের পর্বে ওঠার লড়াইকে কঠিন করে তুলেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..