✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ইতিহাস গড়ল কানাডা, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৯, | ১০:২৫:২৩ |

বহু বছরের অপেক্ষা, বহু স্বপ্ন আর বারবার ব্যর্থতার হতাশা সবকিছুর অবসান হলো এক অবিস্মরণীয় রাতে। বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কাতারকে ৬–০ গোলে বিধ্বস্ত করেছে তারা। এই জয়ে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো পূর্ণ তিন পয়েন্ট পেল কানাডা।

এটি শুধু কানাডার জন্যই নয়, তাদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয় হিসেবে রেকর্ড হয়েছে। পাশাপাশি, কনকাকাফ অঞ্চলের কোনো দলের বিশ্বকাপে এটিই সর্বোচ্চ ব্যবধানের জয়। এই জয়ের ফলে গ্রুপ ‘বি’-তে শীর্ষস্থানেও উঠে গেছে কানাডা।

ম্যাচটি দেখতে বিসি প্লেসে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে একটি বক্সে বসে তিনি ম্যাচ দেখেন। 

কার্নি এ বিশ্বকাপে কোনো আয়োজক দেশের প্রথম নেতা হিসেবে মাঠে খেলা দেখলেন। জয়ের পর তিনি লকার রুমে গিয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং সেখানে একটি সংক্ষিপ্ত বক্তব্যও দেন। তিনি বলেন, ‘তোমরা আমাকে গর্বিত করে দিলে। এর চেয়ে বেশি গর্ব আমার কোনোভাবেই হতে পারত না।’

ম্যাচ শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ‘কার্নি কার্স’ বা কার্নির অভিশাপ নিয়ে রসিকতা করছিলেন। কিন্তু ৬-০ গোলের জয়ের পর সুর পাল্টে যায়। অনেকেই বলতে শুরু করেন, কার্নি আসলে সৌভাগ্য নিয়ে এসেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..