✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মেসিকে দলে নিতে চেয়েছিলেন ব্রাজিল প্রেসিডেন্ট!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৮, | ১৪:১২:৫৬ |

বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক শুরুর মাঝেই মেসিকে নিয়ে চমকপ্রদ মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। আর্জেন্টিনার জয়ে মুগ্ধ হয়ে তিনি হাসতে হাসতেই বললেন, ব্রাজিলের হয়ে খেলানোর জন্য মেসিকে দলে নেওয়া যায় কি না, এমন চিন্তাও মাথায় এসেছিল।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ম্যাচটিতে দলের বেশ কিছু দুর্বলতা চোখে পড়ে। অন্যদিকে আর্জেন্টিনা ৩-০ গোলে আলজেরিয়াকে হারায়, যেখানে হ্যাটট্রিক করেন অধিনায়ক লিওনেল মেসি।

এই প্রেক্ষাপটে সাংবাদিকরা ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করলে লুলা হালকা মেজাজেই মেসিকে নিয়ে মন্তব্য করেন। তবে তিনি স্পষ্ট করেন, মরক্কোর সঙ্গে ড্র করাটা বড় কোনো ধাক্কা নয়। তার মতে, গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষই ছিল মরক্কো।

লুলা আরও বলেন, অনেকেই বলে ব্রাজিলকে নিয়ে যখন সন্দেহ তৈরি হয়, তখনই তারা বিশ্বকাপ জিতে নেয়। এবারও কী হয়, সেটাই দেখার বিষয়।

এদিকে ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচে শুক্রবার হাইতির মুখোমুখি হবে। ম্যাচটির আগে দলে নেইমারকে দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা। প্রায় তিন বছর পর দলে ফিরলেও ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি।

গত মাসে কাফ ইনজুরিতে পড়া ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বুধবার দলের সঙ্গে প্রথম অনুশীলনে অংশ নেন। অনুশীলনে যোগ দিতে মাঠে নামার সময় হাসতে হাসতেই সাংবাদিকদের উদ্দেশে নেইমার বলেন, আমাকে কি মিস করেছেন।

তবে এই প্রতিযোগিতায় তিনি ঠিক কবে মাঠে নামবেন, তা এখনো নিশ্চিত নয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..