✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বিশ্বকাপের মূল লড়াই এখনো বাকি: রোনালদো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৮, | ১০:২৫:৪৬ |

বিশ্বকাপের শুরুটা মোটেও প্রত্যাশামতো হয়নি পর্তুগালের। ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর সমালোচনার ঝড় বইছে দলটিকে ঘিরে।

বিশেষ করে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে এমন পরিস্থিতিতে অবশেষে নীরবতা ভেঙেছেন পর্তুগিজ মহাতারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রোনালদো জানিয়েছেন, প্রথম ম্যাচের ফল হতাশাজনক হলেও বিশ্বকাপ অভিযান এখনো অনেক বাকি।

রোনালদো লিখেছেন, ‘আমরা যেভাবে শুরু করতে চেয়েছিলাম, এটা ঠিক তেমন না। কিন্তু সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। বিশ্বকাপের মূল লড়াই এখনো বাকি।’

৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের বার্তায় স্পষ্ট হয়ে উঠেছে তার লড়াকু মানসিকতা। বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল করতে না পারায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। বড় টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ ধরে গোলশূন্য থাকায় সেই আলোচনা আরো জোরালো হয়েছে।

তবে পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মনে করেন, এখন হতাশায় ডুবে থাকার সময় নয়। বরং সামনে থাকা ম্যাচগুলোতেই ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে।

সতীর্থদের উদ্দেশে রোনালদোর আহ্বান, অতীত ভুলে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে সমর্থকদেরও দলের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

এবারের বিশ্বকাপ রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় সব বড় শিরোপা জিতলেও বিশ্বকাপ ট্রফি এখনো অধরা। তাই শেষ বিশ্বকাপ হতে যাওয়া এই আসরে তিনি এবং পর্তুগাল যে লড়াই চালিয়ে যাবে, সেই বার্তাই দিয়েছেন অভিজ্ঞ এই অধিনায়ক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..