✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া, এগিয়ে কারা?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৭, | ১৩:২২:১৪ |

আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরিচিত প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘এল’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। দীর্ঘ ৬০ বছর পর আবারও বিশ্বজয়ের স্বাদ পেতে মরিয়া থমাস টুখেলের ইংল্যান্ড। অন্যদিকে অভিজ্ঞ লুকা মদ্রিচের নেতৃত্বে আরও একবার বিশ্বমঞ্চে চমক দেখানোর অপেক্ষায় রয়েছে গতবারের তৃতীয় স্থান অধিকারী ক্রোয়েশিয়া।

বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো অধিনায়ক হ্যারি কেইনের ফর্ম এবার ইংলিশদের সবচেয়ে বড় শক্তি। কেইন নিজেও মনে করছেন এবার তাদের সামনে বিশ্বসেরা হওয়ার দারুণ সুযোগ রয়েছে। তবে দলটিকে সতর্ক করে দিয়ে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ বলেছেন, কেইনের মতো বিশ্বসেরা স্ট্রাইকারকে সামলানো তাদের জন্য কঠিন পরীক্ষা হবে। ক্রোয়াটদের ভরসা হয়ে মাঠে নামছেন ৪০ বছর বয়সী তারকা লুকা মদ্রিচ, যিনি আজ নিজের ১৯৯তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন।

পরিসংখ্যান ও সুপারকম্পিউটারের ভবিষ্যৎবাণীতে অবশ্য ইংল্যান্ড অনেকটাই এগিয়ে। কেইনদের জয়ের সম্ভাবনা যেখানে প্রায় ৫৬ শতাংশ, সেখানে ক্রোয়েশিয়ার জয়ের সুযোগ মাত্র ২১ শতাংশের কাছাকাছি। ইতিহাস বলছে, দুই দলের আগের ১১ বারের দেখায় ৬ বারই জিতেছে ইংল্যান্ড, আর ৩টি ম্যাচে জয় পেয়েছে ক্রোয়েশিয়া। তবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে ইংলিশদের স্বপ্ন ভেঙে ফাইনালে উঠেছিল ক্রোয়াটরাই, যা এই ম্যাচটিতে বাড়তি উত্তেজনা যোগ করছে।

ইনজুরি সমস্যা কিছুটা ভোগাচ্ছে ইংল্যান্ড শিবিরে। অনুশীলনে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার টিনো লিভরামেন্টো, যার স্থলাভিষিক্ত হয়েছেন ট্রেভোহ চালোবাহ। তবে ক্রোয়েশিয়া শিবিরে চোটের কোনো নতুন দুশ্চিন্তা নেই।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..