✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে বিমান হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৭, | ১৩:২০:৩৮ |

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের উদ্যোগের মধ্যেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বুধবার দেশটির সেনাবাহিনী লেবাননের কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে। এতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান নাবাতিয়েহ আল-ফাওকা এলাকা এবং এর পাশের কফার তেবনিত শহরের পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে। একই সঙ্গে জাহরানি এলাকার আনসারিয়েহ শহরে চালানো হয়েছে চালকবিহীন বিমান হামলা।

সোমবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের সমঝোতার ঘোষণা দেওয়ার পর লেবাননে সহিংসতা কিছুটা কমে আসে। তবে ওই সমঝোতার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

সহিংসতা কমায় দক্ষিণ লেবাননের কিছু বাসিন্দা নিজেদের শহর ও গ্রামে ফিরে গিয়ে পরিস্থিতি দেখার চেষ্টা করছেন। তবে লেবাননের সেনাবাহিনী তাদের সতর্ক করে দ্রুত ফিরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। সেনাবাহিনীর মতে, ইসরায়েলের নতুন হামলা বা চুক্তি লঙ্ঘনের ঝুঁকি এখনো রয়েছে।

ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ মার্চের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতার নিহত হওয়ার প্রতিশোধ নিতে ইসরায়েলে রকেট হামলা চালালে লেবাননও যুদ্ধে জড়িয়ে পড়ে। এর জবাবে ইসরায়েল ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েলি সেনা লেবাননের দখল করা এলাকা থেকে সরে না গেলে সংঘাতের পূর্ণ সমাধান হবে না। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, প্রয়োজন যতদিন থাকবে, ততদিন তাদের সেনারা লেবাননে থাকবে।

এদিকে হিজবুল্লাহ এখন পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নতুন হামলার দাবি করেনি। সংগঠনটির নেতা নাইম কাসেম বুধবার টেলিভিশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৮২৬ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..