✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

আর্জেন্টিনার ম্যাচে কাঁদলেন কোচ স্কালোনিও, নেপথ্যে কী কারণ?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৭, | ১৩:০২:১০ |
২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকের রাতে শুধু মেসি একা কাঁদেননি। তার কোচ লিওনেল স্কালোনিও চোখের জল ধরে রাখতে পারেননি।

৭৮ মিনিটে মেসিকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তার জায়গায় আসেন নিকো পাজ। সেই মুহূর্তে ডাগআউটে স্কালোনিকে দেখা যায় চোখ ভেজা অবস্থায়। মেসি মাঠ থেকে নামতেই তাকে শক্ত করে জড়িয়ে ধরেন কোচ। ক্যামেরায় ধরা পড়লেও অফিসিয়াল সম্প্রচারে দৃশ্যটি দেখানো হয়নি।

ম্যাচের পর স্কালোনি মেসির প্রশংসায় বলেন, ‘আমার কাছে কোনো ভাষা নেই। আমি তাকে শুভেচ্ছা জানিয়েছি, চুমু দিয়েছি এবং বলেছি যে তাকে অনেক ভালোবাসি। কারণ এর বাইরে আর কী বলব বুঝতে পারছি না। সে যে গোলগুলো করে তার বাইরেও দলের জন্য সে যা নিয়ে আসে সেটা অসাধারণ। যেদিন সে থাকবে না সেদিন তাকে অনেক মিস করব। এখন যতদিন আছে উপভোগ করো, কারণ এটাই সবচেয়ে জরুরি।’

স্কালোনি এর আগেও প্রকাশ্যে কেঁদেছেন। ফ্লো চ্যানেলে প্রকাশিত ‘দ্য স্কালোনি মেথড’ তথ্যচিত্রেও তার আবেগের প্রমাণ পাওয়া গেছে।

এই রাতে শুধু স্কালোনিই কাঁদেনি। মেসি নিজেও প্রথম গোলের পর কান্নায় ভেঙে পড়েছিলেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘খেলাধুলার সঙ্গে এর কোনো যোগ নেই। কিছু কঠিন দিন পার করেছি। তবে পুরো দলের প্রতি ও আমার সতীর্থদের প্রতি কৃতজ্ঞ। তারা সবসময় পাশে থেকে শক্তি জুগিয়েছে।’

বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে এই জুটির বন্ধন যে কতটা গভীর, মঙ্গলবার রাতে কানসাস সিটি সেটাই দেখল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..