প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। বুধবার (১৭ জুন) সকাল সোয়া ১০টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি ফ্যামিলি কার্ড বিতরণ। নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। এরপর মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।
দুপুর ১টায় শ্রীমঙ্গল পৌঁছে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
