✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

২০৩০ বিশ্বকাপেও খেলবেন মদ্রিচ?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৬, | ২১:২৬:২৯ |

অবসরের জল্পনাকে গুরুত্ব না দিয়ে এখনও দেশের হয়ে সেরাটা দেওয়ার লক্ষ্যেই আছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। ৪০ বছর বয়সেও তিনি ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে পুরো মনোযোগ রাখছেন দলের সাফল্যের দিকে।

টেক্সাসে ‘ডি’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে মদ্রিচ স্পষ্ট করেন, এখনই অবসর নিয়ে ভাবছেন না তিনি। মদ্রিচ বলেন,‘আমার পুরো মনোযোগ এই টুর্নামেন্টে। দলের জন্য সর্বোচ্চটা দিতে চাই।’ 

আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচের মাইলফলকের খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকা মদ্রিচ এই বিশ্বকাপকে নিজের শেষ আসর হিসেবেও দেখছেন না। বরং দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে ক্রোয়েশিয়াকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেওয়াই তার লক্ষ্য।

২০১৮ বিশ্বকাপে রানার্স-আপ এবং ২০২২ আসরে তৃতীয় হওয়ার পর এবার আরও এক ধাপ এগোতে চায় ক্রোয়েশিয়া। তবে সামনে কঠিন চ্যালেঞ্জ ইংল্যান্ড। হ্যারি কেন, জুড বেলিংহ্যাম ও বুকায়ো সাকাদের নিয়ে গড়া দলটিকে এবারের অন্যতম ফেভারিট ধরা হচ্ছে।

তবে প্রতিপক্ষকে সম্মান জানালেও ভীত নন মদ্রিচ। তিনি বলেন, ‘আমরা সবাইকে সম্মান করি, কিন্তু কাউকে ভয় পাই না। মাঠে নেমে সেটা প্রমাণ করতে চাই।’

মদ্রিচের মতে, দলের ঐক্যই ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় শক্তি। আগের বিশ্বকাপগুলোর সাফল্যের মতো এবারও একতাবদ্ধ হয়ে খেলতে পারলেই যেকোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো সম্ভব।

ক্লাব ফুটবলেও সফল ক্যারিয়ার কাটানো মদ্রিচ রিয়াল মাদ্রিদের হয়ে একাধিক শিরোপা জিতেছেন। বর্তমানে তিনি এসি মিলানের হয়ে খেলছেন। অভিজ্ঞ এই মিডফিল্ডার এখন দলের তরুণদের পথ দেখানোর দায়িত্বও কাঁধে নিয়েছেন।

মদ্রিচ বলেন, ‘অভিজ্ঞদের দায়িত্ব তরুণদের সাহায্য করা। তাদের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়াতে হবে। আমরা চাই নতুন প্রজন্মও এই ধারাবাহিকতা বজায় রাখুক।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..