✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

মিসরের জয় হাতছাড়া, বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৬, | ১০:১৪:০৬ |
দারুণ শুরু করেও বিশ্বকাপে প্রথম জয়ের স্বপ্ন পূরণ করতে পারল না মিসর। প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে সমতায় ফেরে বেলজিয়াম। ফলে ‘জি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ম্যাচের ১৯তম মিনিটে মোহামেদ সালাহর পাস থেকে দুর্দান্ত শটে মিসরকে এগিয়ে দেন ইমাম আশুর। জাতীয় দলের হয়ে এটি ছিল তার প্রথম গোল, আর বিশ্বকাপ অভিষেকেই গোলের দেখা পেলেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার।

প্রথমার্ধে মিসর ছিল স্পষ্টতই এগিয়ে। বেলজিয়াম লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি, বিপরীতে আরও কয়েকটি সুযোগ তৈরি করে ব্যবধান বাড়ানোর কাছাকাছি পৌঁছে যায় আফ্রিকার দলটি। তবে বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়ার দৃঢ়তায় দ্বিতীয় গোল পায়নি তারা।

বিরতির পর খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। ৫৩তম মিনিটে কেভিন ডি ব্রুইনের ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। এরপর দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মিলছিল না।

অবশেষে ৬৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই প্রভাব রাখেন রোমেলু লুকাকু। তমাস মুনিয়েরের পাস থেকে লুকাকুকে থামাতে গিয়ে মিশরের ডিফেন্ডার মোহামেদ হানির পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। আত্মঘাতী সেই গোলেই সমতায় ফেরে বেলজিয়াম।

শেষ দিকে জয়ের সুযোগ পেয়েছিল ইউরোপের দলটি। ৮৩তম মিনিটে মিসরের গোলরক্ষক দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন। পরে লুকাকুও একটি ভালো সুযোগ নষ্ট করেন।

শেষ পর্যন্ত আর কোনো দলই ব্যবধান গড়তে না পারায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এই ফলের মাধ্যমে চারটি বিশ্বকাপে অংশ নিয়ে এখনও জয়হীন রইল মিসর। অন্যদিকে, হারের শঙ্কা এড়িয়ে এক পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল বেলজিয়াম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..