✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

অনুশীলন কাম্পের কাছে টর্নেডোর হানা, আতঙ্কে হোটেলে বন্দি ইংলিশ ফুটবলাররা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৫, | ২০:১৯:৫৩ |

কানসাস সিটির সুয়োপ সকার ভিলেজে অনুশীলন করেছে ইংল্যান্ড ফুটবল দল। কিন্তু বিপত্তি পিছু ছাড়ছে না তাদের। প্রথমে সরঞ্জাম চুরি। পরে টর্নেডোর আঘাত। ইংল্যান্ডের প্রস্তুতিতে বার বার ব্যাঘাত ঘটছে। কানসাস সিটিতে যেখানে ইংল্যান্ডের প্রস্তুতির মাঠ, তার কাছেই টর্নেডোয় বেশ কয়েকটি গাছ ভেঙে পড়েছে। ফলে হোটেলে বন্দি থাকতে হয়েছে হ্যারি কেইনদের।

হোটেলে বসে স্কটল্যান্ড বনাম হাইতির ম্যাচ দেখছিলেন ইংল্যান্ডের ফুটবলাররা। তখনই তাদের ফোনে বার্তা আসে। সেখানে লেখা, ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ঝড় হচ্ছে। টর্নেডোয় বেশ কয়েকটি গাছ পড়ে গেছে। এই পরিস্থিতিতে ফুটবলাররা যাতে হোটেল থেকে বের না হন। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত তাদের হোটেলের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা হোটেলের ঘরেই বন্দি ছিলেন কেইনরা।

অথচ তার দুই ঘণ্টা আগেও কানসাস সিটির সুয়োপ সকার ভিলেজে অনুশীলন করেছিলেন কেনেরা। তখন ৩২ ডিগ্রি তাপমাত্রা। তারা বুঝতেই পারেননি কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি এমন হবে। টর্নেডোর আঘাত আমেরিকার খুব সাধারণ ঘটনা। কিন্তু ইংল্যান্ডের ফুটবলারদের সেই অভিজ্ঞতা নেই। তাই সতর্কতার জন্য তাদের হোটেল থেকে বার না হওয়ার নির্দেশ দেওয়া হয়।

ইংল্যান্ডের এক ফুটবলার বলেন, কয়েক ঘণ্টা আগেই ঝলমলে রোদ ছিল। আবহাওয়া খুব ভালো ছিল। কয়েক ঘণ্টায় যে আবহাওয়ার এতটা বদলে যাবে আমরা বুঝতে পারিনি। খুব অদ্ভুত ঘটনা। আমাদের নির্দেশ দেওয়া হলো হোটেলে থাকতে। আমরা সেটাই করেছি।

১৮ জুন ভারতীয় সময় রাত দেড়টায় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। ২৪ জুন রাত দেড়টা থেকে ঘানা ও ২৮ জুন রাত আড়াইটে থেকে পানামার বিরুদ্ধে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবে টমাস টুখেলের দল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..