✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ম্যাচ থামিয়ে ‘হাইড্রেশন ব্রেক’ মানতে পারছেন না ভ্যান ডাইক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৫, | ২০:১৯:০৯ |

উত্তর আমেরিকার গরমের কারণে বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতি দেওয়া হচ্ছে। দুই অর্ধে তিন মিনিট করে খেলা বন্ধ রাখা হচ্ছে। অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এবার মুখ খুললেন এক ফুটবলার। নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের মতে, জলপানের জন্য ম্যাচ বন্ধ রাখার কোনো দরকার নেই।

জাপান ম্যাচের পর তিনি বলেছেন, জলপানের বিরতি বেশ মজার একটা জিনিস। বিশ্বকাপে প্রায় সব ম্যাচই আমি দেখেছি। প্রতিবারই দেখেছি জলপানের বিরতির সময় বিজ্ঞাপন দেখানো হচ্ছে। ব্যাপারটা একেবারেই পছন্দ নয় আমার। যারা নিরপেক্ষ ভাবে টিভি দেখতে বসেছেন তাদের কাছেও ব্যাপারটা সুখকর নয়। যদি খুব গরম থাকে তা হলে জলপানের বিরতি দেওয়া যেতেই পারে। তবে সব ম্যাচে এটার দরকার আছে বলে মনে করি না। অনেকেই এটা নিয়ে কথা বলেছে।

জাপান ম্যাচে ভ্যান ডাইক এবং ক্রিসেন্সিয়ো সামারভিল গোল করলেও দল জিততে পারেনি। এশিয়ার অন্যতম সেরা দেশের কাছে থমকে গিয়েছে নেদারল্যান্ডসের লড়াই। ড্রয়ের পর নিজের কৌশলে কোনও ত্রুটি খুঁজে পাননি কোচ রোনাল্ড কোম্যান। ফুটবলারদেরই দোষ দিয়েছেন তিনি।

কোম্যান বলেন, দুই প্রান্ত দিয়ে আক্রমণের সময় আমরা সমস্যায় পড়ছিলাম। যদি ম্যাচের দিকে তাকান, দুটো গোলের সময়েই আমরা ঠিক করে রক্ষণ করতে পারিনি। ফুটবল বেশ মজার খেলা। জাপান দ্বিতীয় গোলের পরেই রক্ষণ করা শুরু করেছিল। তার পরেও আমরা তৃতীয় গোল করার জায়গায় চলে গিয়েছিলাম। তাই যাদের নামিয়ে তাদের নিয়ে আমার কোনও আক্ষেপ নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..