সর্বশেষ :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ বছরেই স্কুল ছাড়লেও হয়ে উঠলেন চলচ্চিত্রের কিংবদন্তি শাবানা অনুশীলন কাম্পের কাছে টর্নেডোর হানা, আতঙ্কে হোটেলে বন্দি ইংলিশ ফুটবলাররা ম্যাচ থামিয়ে ‘হাইড্রেশন ব্রেক’ মানতে পারছেন না ভ্যান ডাইক হেন্ডারসনের চোখে সর্বকালের সেরা লুকা মদ্রিচ ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি নিয়ে হাকান ফিদান-আরাঘচি আলোচনা দেশে বৈধ মোটরসাইকেল কত, সংসদে জানালেন সড়কমন্ত্রী ‘এই বিশ্বকাপেই ভিনির আসল রূপ দেখবে বিশ্ব’ ১৯ বছর পর আবার মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু ১৬ বছরের খরা কাটানোর লক্ষ্যে আজ মাঠে নামছে স্পেন

দেশে বৈধ মোটরসাইকেল কত, সংসদে জানালেন সড়কমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৫, | ১৮:৫৭:০৮ |

দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৫০ লাখ। সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী জানতে চেয়েছিলেন, বর্তমানে দেশে বৈধ মোটরসাইকেলের সংখ্যা কত এবং অবৈধ বাইকগুলো বৈধ করার কোনো সুযোগ আছে কি না?

উত্তরে সেতুমন্ত্রী জানান, বিআরটিএ-র (BRTA) তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত মোট মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। মহাসড়ক ও রাস্তায় অবৈধ মোটরসাইকেলের চলাচল বন্ধ করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অবৈধ বাইক বৈধ করার বিষয়ে মন্ত্রী আরও বলেন, যেসব মোটরসাইকেলের এখনো নিবন্ধন নেওয়া হয়নি, সেগুলোর মালিকরা যদি প্রয়োজনীয় কাগজপত্রসহ সঠিক নিয়ম মেনে আবেদন করেন, তবে বিআরটিএ সেগুলোকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বৈধতা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..