✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ফিফা বিশ্বকাপ ২০২৬

১৬ বছরের খরা কাটানোর লক্ষ্যে আজ মাঠে নামছে স্পেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৫, | ১৮:৫৩:০৬ |

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আজ থেকে অভিযান শুরু করছে স্পেন। ২০১০ সালে শেষবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দলটি এবার ১৬ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে।

নতুন প্রজন্মের ওপর ভরসা রেখেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, পেদ্রি ও দানি ওলমোর মতো তরুণ তারকারাই এবার স্পেনের মূল ভরসা।

প্রথম ম্যাচে স্পেনের প্রতিপক্ষ কেপ ভের্দে। আইসল্যান্ড ও কুরাসাওয়ের পর তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেওয়া কেপ ভের্দে নিজেদের রূপকথার যাত্রা আরও এগিয়ে নিতে চায়। তবে শক্তিশালী স্পেনের বিপক্ষে তাদের জন্য কাজটা সহজ হবে না।

দারুণ ফর্মে রয়েছে স্পেন। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের পর টানা ৩০ ম্যাচ অপরাজিত রয়েছে দলটি। এই সময়ে ২৩টি ম্যাচে জয় ও ৭টি ড্র করেছে স্প্যানিশরা।

তবে প্রথম ম্যাচে অনিশ্চিত তরুণ তারকা লামিনে ইয়ামাল। চোট কাটিয়ে উঠলেও তাকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে কোচিং স্টাফ।

বাংলাদেশ সময় সোমবার রাত ৯টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই লড়াই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..