✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

‘ফাইনালে গিয়ে ইয়ামালকে বোঝাতে চাই, তার মরক্কোর হয়ে খেলা উচিত ছিল’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৫, | ১৪:০৮:৪৬ |

স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামালকে ঘিরে আক্ষেপ ঝরালেন মরক্কো ফুটবল ফেডারেশনের সভাপতি ফোউজি লেকা। তার দাবি, সুযোগ পেলে ফাইনালে ইয়ামালের মুখোমুখি হয়ে প্রমাণ করতে চান, মরক্কোর হয়েই খেলা উচিত ছিল এই তরুণ ফুটবলারের।

বর্তমান ফুটবলের অন্যতম সেরা প্রতিভা হিসেবে বিবেচিত ইয়ামালের সামনে স্পেন ছাড়াও মরক্কোর হয়ে খেলার সুযোগ ছিল। তার বাবা মরক্কোর এবং মা ইকুয়েটোরিয়াল গিনির নাগরিক হওয়ায় দ্বৈত পরিচয়ের সুযোগ থাকলেও শেষ পর্যন্ত স্পেনের জার্সিই বেছে নেন তিনি।

Fouzy
ফোউজি লেকা। সংগৃহীত ছবি

মরক্কো ফুটবল ফেডারেশন ইয়ামালকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল, তবে সে প্রচেষ্টা সফল হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফোউজি লেকা বলেন, ‘আমি আশা করি আমরা ফাইনালে মুখোমুখি হবো, যাতে সবাই বুঝতে পারে তার কোন দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।’

তিনি আরও বলেন, মরক্কো এখন আফ্রিকান ফুটবল ও বিশ্বমঞ্চে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তাদের উন্নয়ন প্রকল্প অনেক ফুটবলারকে আকৃষ্ট করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..