✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৫, | ১৩:৪৪:১৯ |

বিশ্বকাপে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে ইরান।

আয়োজক যুক্তরাষ্ট্রে খেলতে নামা ইরানকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত জটিলতা। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে থাকায় ইরান দলকে আলাদা করে আবাসন সুবিধাও দেওয়া হয়নি বলে জানা গেছে। ফলে মেক্সিকো থেকে এসে ম্যাচ খেলে আবার সেখানেই ফিরে যেতে হচ্ছে দলটিকে।

এই পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গ্যালারির চাপ। ভিসা সমস্যার কারণে ইরানের সমর্থকদের উপস্থিতিও প্রায় নেই। ফলে পুরো ম্যাচজুড়ে স্বাগতিক দর্শকদের বিরূপ আচরণ ও বিদ্রূপের মুখে পড়ার আশঙ্কা করছেন কোচ আমির ঘালেনোয়েই।

তিনি জানিয়েছেন, ম্যাচে কী ধরনের পরিবেশ তৈরি হবে তা নিয়ে তিনি চিন্তিত হলেও দলকে মানসিকভাবে প্রস্তুত রাখা হচ্ছে।

টানা চতুর্থ বিশ্বকাপে অংশ নেওয়া ইরান প্রথম ম্যাচ থেকেই জয় তুলে নিয়ে চাপমুক্ত হতে চায়। দলটির আক্রমণভাগের খেলোয়াড়রা আত্মবিশ্বাস ফিরে পেতে এই ম্যাচকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।

এদিকে বিশ্বকাপের অন্য ম্যাচে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও মিশর। কেভিন ডি ব্রুইনার অনুপস্থিতিতে কিছুটা দুর্বল বেলজিয়াম দলে ভরসা রাখা হচ্ছে মিডফিল্ড ও আক্রমণভাগে।

অন্যদিকে উরুগুয়ে লড়বে সৌদি আরবের বিপক্ষে। কোচ মার্সেলো বিয়েলসার অধীনে নতুন করে গড়ে ওঠা উরুগুয়ে দলে লুইস সুয়ারেসের অভাব পূরণে নজর থাকবে ডারউইন নুনেজ ও ফেদেরিকো ভালভার্দের দিকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..