✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বছরজুড়ে পালিত হবে নজরুল বর্ষ: সংস্কৃতিমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৪, | ১৪:৪৪:৩৩ |

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে আগামী ১৮ থেকে ২০ জুন তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ সকালে সচিবালয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদানকে বিগত ১৭ বছরে মূল্যায়ন করা হয়নি। বর্তমান সরকার জাতীয় কবির অবদানকে সম্মান জানিয়ে নজরুল বর্ষ উদযাপনের উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, গত ২৫ মে থেকে শুরু হওয়া এ আয়োজন আগামী বছরের ২৫ মে পর্যন্ত চলবে।

এর অংশ হিসেবে ১৮ থেকে ২০ জুন পর্যন্ত তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে নজরুল বর্ষ শুধু আনুষ্ঠানিক আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। কবির সাহিত্য, দর্শন ও চিন্তাধারার সংরক্ষণ, গবেষণা এবং প্রচারে সরকার ধারাবাহিকভাবে কাজ করবে।

মন্ত্রী আরো বলেন, জাতীয় কবিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো পরিচিত করে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বের ৪৪টি দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনীতি জোরদার করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..