✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

টস জিতে ব্যাট করছে বাংলাদেশ, শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে দল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৪, | ১৩:১৮:০৭ |

অসুস্থতার কারণে খেলতে পারছেন না মেহেদী হাসান মিরাজ। তার জায়গায় টস করতে আসেন নাজমুল হোসেন শান্ত। আর তাতেই যেন ফিরল কয়েনভাগ্য। ছয় ম্যাচ পর টস জেতে বাংলাদেশ। 

কয়েনভাগ্য পাশে পেয়ে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত। এখন ব্যাট করছে দল। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৭ ওভারে তিন ইউকেটে ১৩৫ রান। ব্যাটিংয়ে রয়েছেন লিটন দাস ও তাওহীদ হৃদয়।  

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার অভিযানে নিজেদের একাদশে দুটি পরিবর্তন করেছে বাংলাদেশ। অসুস্থতার কারণে বাদ পড়া মিরাজের জায়গায় এসেছেন শেখ মেহেদি হাসান। ২০২৩ বিশ্বকাপের পর এই প্রথম ওয়ানডেতে সুযোগ পেলেন মেহেদি।

আর নাহিদ রানাকে বিশ্র দিয়ে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। ফলে এই সিরিজের পুরোটাই বাইরে থাকতে হলো লেগ স্পিনার রিশাদ হোসেনকে।

অস্ট্রেলিয়া একাদশেও জোড়া পরিবর্তন। বাদ পড়েছেন নাথান অ্যালিস ও ম্যাট শর্ট। তাদের জায়গায় এসেছেন বেন ডোয়ার্শিস ও অলিভার পিক।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ

কুপার কনোলি, জশ ইংলিশ (অধিনায়ক, উইকেটকিপার), ম্যাট রেনশ, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, অলিভার পিক, জাভিয়ের বার্টলেট, বেন ডোয়ার্শিস, রাইলি মেরেডিথ, অ্যাডাম জ্যাম্পা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..