✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

পেলে-রোমারিওকে ছাড়িয়ে ভিনিসিয়ুসের রেকর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৪, | ১০:৪২:১২ |

২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত 'সি' গ্রুপের এই হাইভোল্টেজ ম্যাচে ব্যক্তিগত এক অনন্য কীর্তি গড়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

আক্রমণ ও পাল্টা আক্রমণে ভরপুর রোমাঞ্চকর ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়লেও ৩২তম মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়া তাঁর বুলেটগতির শট ঠেকানোর কোনো সুযোগই পাননি মরক্কোর গোলরক্ষক।

ম্যাচটি ভিনিসিয়ুসের জন্য ছিল বিশেষ এক উপলক্ষ। ব্রাজিলের হলুদ জার্সিতে এটি ছিল তাঁর ৫০তম আন্তর্জাতিক ম্যাচ। আর সেই মাইলফলকের ম্যাচটিকেই স্মরণীয় করে রাখলেন গোল করে।

জাতীয় দলের হয়ে এটি ভিনিসিয়ুসের ১০তম গোল এবং বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় গোল। ২০২২ কাতার বিশ্বকাপে উদীয়মান প্রতিভা হিসেবে যাত্রা শুরু করা এই ফরোয়ার্ড এখন ২০২৬ বিশ্বকাপে সেলেসাওদের অন্যতম প্রধান ভরসার প্রতীক।

শুধু গোলই নয়, ৫০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করেও ইতিহাস গড়েছেন ব্রাজিলের এই নম্বর সেভেন। সবচেয়ে কম সময়ে জাতীয় দলের হয়ে ৫০ ম্যাচ খেলার রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিল ফুটবলের দুই কিংবদন্তি পেলে ও রোমারিওকে।

যেখানে রোমারিওর ৫০ ম্যাচ পূর্ণ করতে সময় লেগেছিল সাত বছর এবং পেলের লেগেছিল এক দশক, সেখানে ভিনিসিয়ুস মাত্র ৬ বছর ৯ মাসেই পৌঁছে গেছেন এই মাইলফলকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..