✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১০, | ২২:৫৬:১৯ |
ফুটবল বিশ্বকাপে অতীতে কখনো মুখোমুখি লড়াই হয়নি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে সেই সম্ভাবনা রয়েছে। তিনটি সমীকরণ মিলে গেলেই মুখোমুখি লড়াইয়ে দেখা যাবে মেসি-রোনালদোকে।

এক সময় স্পেনের লিগে নিয়মিত মেসি-রোনালদো দ্বৈরথ দেখা যেত। সব শেষবার দেখা গেছে ৬ বছর আগে। চ্যাম্পিয়ন্স লিগে মেসির বার্সেলোনার বিরুদ্ধে খেলেছিল রোনালদোর জুভেন্টাস। রোনালদো ম্যাচে দুটি গোল করেছিলেন। 

যে তিন সমীকরণ মিললে মেসি-রোনালদোর মুখোমুখি লড়াই হতে পারে-

১. যদি আর্জেন্টিনা (গ্রুপ জে) এবং পর্তুগাল (গ্রুপ কে) নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়, তাহলে দুই দেশই প্রতিযোগিতার একই অর্ধে থাকবে। যদি দুই দেশই রাউন্ড অফ ৩২ এবং রাউন্ড অফ ১৬-এর ম্যাচ জেতে, তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হবে আর্জেন্টিনা এবং পর্তুগালের।

২. যদি আর্জেন্টিনা এবং পর্তুগাল দুই দেশই গ্রুপে রানার্স-আপ হয়, তাহলে প্রতিযোগিতার সূচি অনুযায়ী আরও আগেই দেখা হতে পারে মেসি-রোনালদোর। রাউন্ড অফ ১৬-এই দেখা হবে দুই দেশের। যদিও দুই দেশের গ্রুপের বাকি প্রতিপক্ষ যারা, তাতে এই পরিস্থিতি দেখতে পাওয়ার সম্ভাবনা কম।

৩. যদি আর্জেন্টিনা এবং পর্তুগালের মধ্যে কোনও একটি দেশ গ্রুপে চ্যাম্পিয়ন হয় এবং অপর দল গ্রুপে রানার্স-আপ হয়, তাহলে দুই দেশ দুই অর্ধে চলে যাবে। সে ক্ষেত্রে ফাইনাল ছাড়া মেসি-রোনালদোর দেখা হবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..