সর্বশেষ :
প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন ৪ বিষয়ের মধ্যে যা যা থাকছে বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ শিল্প-সংস্কৃতি শিক্ষায় ৫০-৬০ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ হবে মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন ফুটবল বিশ্বকাপ : ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক মিয়ানমারে তরুণদের যুদ্ধে ঠেলে দিচ্ছে জান্তা, নতুন কৌশলে চাপে বিদ্রোহী গোষ্ঠী কি এই মার্কিন সি ড্রোন? জোহানেসবার্গে বন্দুক হামলায় প্রাণ হারালো ১২ জন, হাসপাতালে আরও ৯ যুক্তরাষ্ট্রের হামলার পর সৌদি-তুরস্ককে ঘটনা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচনি দায়িত্ব পালনকালে মারা গেলে পরিবার পাবে ১০ লাখ টাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১০, | ১৩:০৬:১১ |
নির্বাচনে ও ভোটার তালিকা প্রণয়নে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা-কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য মারা গেলে ১০ লাখ টাকা দেবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ইসির একাধিক কর্মকর্তা।

ইসির উপ-সচিব রাশেদুল ইসলামের সই করা এসংক্রান্ত নীতিমালায় বলা হয়েছে, ভোট ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা বা হামলায় মারা গেলে তার পরিবারের জন্য ১০ লাখ টাকা, গুরুতর আহত/স্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য ৪ লাখ টাকা অনুদান দেওয়া হবে। এছাড়া, গুরুতর আহত/অস্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য ২ লাখ টাকা এবং আহত ব্যক্তিদের দেওয়া হবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা।

এছাড়া, দায়িত্বরত অবস্থায় আকস্মিকভাবে অসুস্থ/গুরুতর অসুস্থ/মৃত্যুবরণ করলে ৬ লাখ টাকা, গুরুতর অসুস্থ/স্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য ৩ লাখ টাকা, সাময়িকভাবে অসুস্থ ব্যক্তির জন্য ৫০ হাজার টাকা, হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা গ্রহণ করা হলে ৩ লাখ টাকা এবং হাসপাতালে ভর্তি হয়ে সাধারণ চিকিৎসা গ্রহণ করা হলে সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদান দেওয়া হবে।

এ ক্ষেত্রে আহত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্দিষ্ট পন্থায় আবেদন করতে হবে। সেই আবেদন নির্দিষ্ট কমিটির মাধ্যমে কমিশনের কাছে উত্থাপন করা হলে কমিশন যা নির্ধারণ করবে, সেই অনুযায়ী অনুদান প্রদান করা হবে।

ইসি কর্মকর্তারা বলছেন, এর আগে সুনির্দিষ্ট কোনো নীতিমালা সুস্পষ্ট আকারে ছিল না। এবার সেটি করা হয়েছে। এর ফলে অনুদানের অর্থ উত্তরাধিকারীদের মধ্যে কিভাবে বণ্টন হবে, তা নিয়েও সংকট কাটবে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..