✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

প্রথম দিন টিকা নিলেন ৩১,১৬০ জন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-০৭, | ১৩:১৮:২৮ |

করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে সারা দেশে শুরু হয়েছে গণ টিকাদান কর্মসূচি। প্রথম দিন সারা দেশে ৩১ হাজার ১৬০ জন ভ্যাকসিন নিয়েছেন বলে রাতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে নিয়েছেন ৫ হাজার ৭১ জন। টিকা নেয়ার পর সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে ২১ জনের। টিকা নেয়াদের মধ্যে ২৩ হাজার ৮৫৭ জন পুরুষ। আর ৭ হাজার ৩০৩ জন নারী।

প্রথম দিন বার্তা পেয়েও অনেকে টিকা নিতে আসেননি। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে টিকা নিয়েছেন প্রধান বিচারপতি, মন্ত্রী, এমপি, সরকারের সচিবসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে টিকা নিয়েছেন অনেক সাধারণ মানুষও। রবিবার সকাল ১০টায় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..