✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ইরান-ইসরায়েল উত্তেজনা আরও তীব্র, আবারও ক্ষেপণাস্ত্র হামলার দাবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৮, | ১২:৫৫:৫৬ |

ইসরায়েলের দিকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের দাবি, ইরান থেকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

আইডিএফ জানায়, ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছে। সেগুলো প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

এরই মধ্যে আবারও সরাসরি পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েল। একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দুই দেশ। লেবাননে ইসরায়েলের আগ্রাসনের জবাবে রবিবার রাতে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অভিযান চালায় ইরান।

এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ইরানের ইসফাহান ও তাবরিজে হামলা চালায়। ওই হামলার পর সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা যায়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং লেবাননে ‘রেড লাইন’ অতিক্রম করার কারণে ইসরায়েলের বিরুদ্ধে এটি একটি সতর্কতামূলক অভিযান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগ্রাসন অব্যাহত থাকলে ভবিষ্যতে ইসরায়েল ও তার মিত্রদের আরও বড় হামলার মুখোমুখি হতে হবে।

সূত্র : প্রেস টিভি ও মেহের নিউজ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..