বাবার হাত, মায়ের শরীর ভেদ করে শিশুর চোয়ালে গুলি, প্রাণ গেল ৭ মাসের সামের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৭, | ১৯:১৩:২৪ |

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে চলন্ত একটি গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও মা গুরুতর আহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত শিশুটির নাম সাম আবু হাইকাল। তার বাবা ফাহাদ আবদুল আজিজ আবু হাইকাল একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক।

জানা গেছে, শুক্রবার ফাহাদ আবু হাইকাল স্ত্রী ও সন্তানকে নিয়ে পরিবারের এক সদস্যের বাড়িতে যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী গাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে একই গুলিতে পরিবারের তিন সদস্যই আহত হন।

জানা গেছে, একটি গুলি প্রথমে শিশুটির বাবা ফাহাদ আবু হাইকালের হাতে আঘাত করে। এরপর সেটি তার মায়ের শরীর ভেদ করে সাত মাস বয়সী শিশু সাম আবু হাইকালের চোয়ালে গিয়ে লাগে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাত মাসের শিশু সামকে মৃত ঘোষণা করেন। তার বাবা ও মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ঘটনার পর এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটির মৃত্যুর ঘটনায় বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে গাজা যুদ্ধের পাশাপাশি পশ্চিম তীরেও সহিংসতা, সামরিক অভিযান, গ্রেপ্তার এবং সংঘর্ষের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে বেসামরিক মানুষের প্রাণহানি ও মানবিক সংকট আরও গভীর হয়েছে।

ঘটনার বিষয়ে তদন্ত ও তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..