কানাডা সরকারের নতুন জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশল ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৭, | ১৯:০৯:৪৪ |

কানাডা সরকার নতুন জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কৌশল ‘এআই ফর অল’ ঘোষণা করেছে। সরকারের দাবি, এই উদ্যোগের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে দেশে প্রায় ২ লাখ ৫০ হাজার নতুন চাকরি সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি যোগ হবে। 

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি টরন্টোতে এ কৌশল উন্মোচন করেন। পরিকল্পনার অংশ হিসেবে দেশীয় এআই কোম্পানিগুলোকে সহায়তা দিতে ৫০০ মিলিয়ন কানাডিয়ান ডলারের একটি প্রযুক্তি তহবিল গঠন করা হবে। 

সরকারের মতে, এআই প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার ও বিভিন্ন খাতে এর প্রয়োগ বাড়লে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, যার ফলে অর্থনীতিতে অতিরিক্ত প্রায় ২০০ বিলিয়ন কানাডিয়ান ডলার যোগ হতে পারে। 

নতুন কৌশলের লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে কানাডার ব্যবসা প্রতিষ্ঠানে এআই ব্যবহারের হার বর্তমান প্রায় ১২ শতাংশ থেকে ৬০ শতাংশে উন্নীত করা। পাশাপাশি তরুণদের জন্য এআইভিত্তিক চাকরি ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। 

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক এআই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যেই কানাডা এই উচ্চাভিলাষী কৌশল গ্রহণ করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..