✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নোয়াখালীতে আওয়ামী লীগ-ছাত্রদল সংঘর্ষের পর ওসি প্রত্যাহার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৭, | ১৭:৫০:১৮ |

নোয়াখালীর সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে আজ রোববার ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর তাকে প্রত্যাহার করা হলো। রোববার নোয়াখালী পুলিশ সুপার (এসপি) টি. এম. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে। ওসি তৌহিদুল ইসলামকে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। 

রোববার বেলা আড়াইটায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি. এম. মোশাররফ হোসেন। ওসি তৌহিদুল ইসলামের পরিবর্তে ফেনীর সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলামকে সুধারাম মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার সকালে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

ওসি তৌহিদুল ইসলাম গত ৬ ডিসেম্বর লক্ষ্মীপুরের কমলনগর থানা থেকে সুধারাম মডেল থানায় যোগদান করেন। তিনি যোগদান করার পর থেকে সদর উপজেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটে। এর মধ্যে গত মে মাসে ও চলতি জুন মাসে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা শহরসহ বিভিন্ন ইউনিয়নে একাধিক বিক্ষোভ মিছিল করেন।

গত শুক্রবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার বাঁধেরহাট বাজারে ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করেন। নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম বাবুর নেতৃত্বে ওই মিছিল অনুষ্ঠিত হয়। একই দিন সন্ধ্যায় নোয়াখালী পৌর বাজারে ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিলে ছাত্রদল নেতাকর্মীরা ১৮ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এদিকে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার ৯ নম্বর কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে ছাত্রদল ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০-১২ জন আহত হয়েছেন।

ওসির প্রত্যাহারের পেছনে নোয়াখালী সদর উপজেলার আইনশৃঙ্খলার ধারাবাহিক অবনতি, কিশোর গ্যাংয়ের উত্থান, মাদকের ব্যবহার বৃদ্ধিকেও কারণ হিসেবে দেখা হচ্ছে।

প্রত্যাহার হওয়া ওসি তৌহিদুল ইসলাম প্রত্যাহার আদেশ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘দেশের সব জায়গাতেই মাদক ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে। তারই ধারাবাহিকতায় জেলা সদরেও একটু বেড়েছে।’

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি. এম. মোশাররফ হোসেন বলেন, ‘সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ। গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..