✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৬, | ২০:১৩:৪৪ |

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাছুরের শরীরে মাংসখেকো স্ক্রুওয়ার্ম পরজীবী শনাক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এর জেরে টেক্সাস থেকে গবাদি পশু আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা।

কানাডার খাদ্য পরিদর্শন সংস্থা জানিয়েছে, সীমান্ত পার হওয়ার আগের ২১ দিনের মধ্যে টেক্সাসে অবস্থান করেছে এমন কোনো গরু বা ঘোড়া দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

মার্কিন কৃষি বিভাগ টেক্সাসে দ্বিতীয় একটি বাছুরের শরীরেও এই পরজীবীর উপস্থিতি নিশ্চিত করার পরই এ সিদ্ধান্ত নেয় কানাডা। যুক্তরাষ্ট্রের গবাদি পশু উৎপাদনের অন্যতম বড় অঞ্চল হওয়ায় বিষয়টি নিয়ে বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ইতোমধ্যে পরিস্থিতিকে আসন্ন বিপর্যয় হিসেবে উল্লেখ করে জরুরি সতর্কতা জারি করেছেন। তার আশঙ্কা, গ্রীষ্মের মাঝামাঝি সময়ে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে।

নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম এক ধরনের পরজীবী মাছি। স্ত্রী মাছি প্রাণীর খোলা ক্ষত বা নরম চামড়ায় ডিম পাড়ে। সেখান থেকে বের হওয়া লার্ভা জীবন্ত মাংস খেতে শুরু করে। সময়মতো চিকিৎসা না হলে আক্রান্ত প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

টেক্সাসের লা প্রায়র এলাকায় তিন সপ্তাহ বয়সী একটি বাছুরের নাভির কাছে প্রথম এই লার্ভা শনাক্ত হয়। এরপর জাভালা কাউন্টিতে আরেকটি বাছুরে একই সংক্রমণ ধরা পড়ে। দুই ঘটনার পর ২০ কিলোমিটার এলাকাজুড়ে নিয়ন্ত্রণ অঞ্চল ঘোষণা করে কোয়ারেন্টাইন, যাতায়াত নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানো হয়েছে।

এই প্রাদুর্ভাব মধ্য আমেরিকা ও মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে বলে ধারণা করা হচ্ছে। ফলে কৃষিখাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কানাডা জানিয়েছে, তাদের ঠান্ডা আবহাওয়ায় এই পরজীবী স্থায়ীভাবে ছড়ানোর ঝুঁকি কম হলেও খামারিদের সতর্ক থাকতে বলা হয়েছে। গবাদি পশুর শরীরে ক্ষত বা অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫ লাখ ৫০ হাজার গবাদি পশু আমদানি করেছিল কানাডা। ফলে এই নিষেধাজ্ঞা দ্বিপাক্ষিক বাণিজ্যেও প্রভাব ফেলতে পারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে বন্ধ্যা মাছি ছেড়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যাতে এদের বংশবৃদ্ধি বন্ধ করা যায়। পাশাপাশি বিশেষ প্রশিক্ষিত কুকুর দিয়ে সংক্রমণ শনাক্তের উদ্যোগও নেওয়া হচ্ছে। তবে এসব পদক্ষেপ কতটা কার্যকর হবে, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে।

সূত্র: বিবিসি 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..