✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ইরানে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন সুপ্রিম লিডার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৬, | ১৯:৩০:৩২ |
২ হাজারের বেশি বন্দির সাজা মওকুফ বা কমিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেইয়ের অনুরোধে এই সাধারণ ক্ষমার সিদ্ধান্ত অনুমোদন করেন সর্বোচ্চ নেতা। এর ফলে অনেক বন্দি তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলে জানানো হয়েছে।

তবে নিরাপত্তা-সংক্রান্ত অপরাধ, বিশেষকরে, গুপ্তচরবৃত্তির অভিযোগে দণ্ডিত বন্দিদের এই ক্ষমার আওতায় আনা হয়নি বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে, গত ডিসেম্বর থেকে, দেশজুড়ে চলা বিক্ষোভের পর ইরানে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক চাপ এবং মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..