✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

গাজায় ইসরায়েলির হামলার পর সাড়ে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিখোঁজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৪, | ১৪:১০:১৯ |

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাড়ে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে প্রায় ৪৭০০ জন নারী ও শিশু রয়েছেন।

গাজা-ভিত্তিক এনজিও ‘আল-দামির অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস’ এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে সংস্থাটি উল্লেখ করেছে, প্রায় ৮১০০ জন মানুষ ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর বিশাল ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছ থেকে আরও ২৫০ জন ফিলিস্তিনি নিখোঁজ হয়েছেন এবং উত্তর গাজা থেকে দক্ষিণে সরিয়ে নেওয়ার সময় ইসরায়েলি সামরিক চেকপয়েন্টগুলোতে ৮০০-এরও বেশি মানুষকে আটক করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করা ৩৫০ জন ব্যক্তির ভাগ্য এখনো অজানা রয়ে গেছে।

জোরপূর্বক গুম করা মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে আল-দামির জানিয়েছে, ‘চলমান যুদ্ধের ফলে সৃষ্ট সবচেয়ে জটিল ও বেদনাদায়ক মানবিক সংকটগুলোর মধ্যে এটি অন্যতম।’

সংস্থাটি ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে এবং নিহতদের মরদেহ ফিরিয়ে দিতে ইসরায়েলকে বাধ্য করার জন্য তাৎক্ষণিক আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। একই সাথে ভুক্তভোগী শনাক্তকরণের জন্য একটি জেনেটিক (ডিএনএ) ডাটাবেস তৈরিরও তাগিদ দিয়েছে তারা।

সূত্র : আল-জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..