✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন টম মুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-০৩, | ১১:৩৮:১৫ |

ব্রিটেনে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে বহুল আলোচিত শতবর্ষী ক্যাপ্টেন টম মুর মারা গেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ভগ্ন শরীরেও হাঁটাহাঁটি করে প্রচুর অর্থ সংগ্রহ করেছিলেন তিনি। সাবেক এই সেনা কর্মকর্তা ক্যাপ্টেন টম মুর মারা গেছেন করোনাভাইরাসেই। খবর বিবিসির

ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা এনএইচএসের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশে ২০২০ সালের এপ্রিলে মুর তার শততম জন্মদিন উপলক্ষে প্রতিদিন তার বাড়ির বাগানে ১০০ পাক করে হাঁটতেন।

বৃদ্ধ বয়সেও এরকম অভিনব উপায়ে অর্থ সংগ্রহে উদ্যোগী হওয়ায় শুধু ব্রিটেনে নয় সারা বিশ্বের চোখেই তিনি একজন নায়কে পরিণত হন। এভাবে তিনি প্রায় সাড়ে তিন কোটি পাউন্ড সংগ্রহ করেছিলেন। এর পর রানী এলিজাবেথ এবছরের জুলাই মাসে তাকে নাইট উপাধিতে ভূষিত করেন।

শ্বাসকষ্ট দেখা দিলে রোববার তাকে বেডফোর্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মেয়ে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত সপ্তাহে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

ক্যাপ্টেন স্যার টম মুর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। পরে তিনি ভারত ও মিয়ানমারে যুদ্ধ করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..