✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-০২, | ১৪:১৯:০৬ |চট্টগ্রামের আনোয়ারায় উপজেলার রায়পুরে তৃতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মো. ফারুক (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফারুক আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা হাড়িয়া পাড়া এলাকার বাসিন্দা।
আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ফারুককে রাউজান থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। একইসঙ্গে অন্য আসামিদের সংশ্লিষ্টতা সম্পর্কেও তথ্য দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকালে ভুক্তভোগী শিশুটি খালার বাড়িতে বেড়াতে যায়। রাতে খালাতো বোনের বাড়িতে যাওয়ার পথে স্থানীয় একটি মুদি দোকানের সামনে থেকে প্রধান আসামি আবু তাহের (৪২) তাকে জোর করে দোকানের ভেতরে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘ সময় ধরে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। এজাহারে আরও বলা হয়, পরে শিশুটিকে পাশের একটি বিলে নিয়ে গিয়ে অন্য আসামিরা পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে না বলার হুমকি দিয়ে তাকে সেখানে ফেলে রেখে চলে যায় তারা।