✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

লেবানন ইস্যুতে জাতিসংঘে জরুরি বৈঠকের আহ্বান ফ্রান্সের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩১, | ২০:৩৫:৩৭ |

ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে দক্ষিণ লেবাননের মধ্যযুগীয় বোফোর্ট দুর্গ দখল করার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ফ্রান্স।

রবিবার (৩১ মে) ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেন বলেন, আমি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের অনুরোধ করেছি। কারণ আমরা সকল দেশের মতোই ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিলেও, লেবাননে দেশটির সামরিক অভিযানের ধারাবাহিকতা এবং লেবাননের ভূখণ্ডে তাদের ক্রমবর্ধমান গভীর দখলদারিত্বকে কোনোভাবেই সমর্থন করা যায় না।

শান্তি চুক্তির আহ্বান

এদিকে চলমান পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও শান্তি চুক্তির আহ্বান জানালেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। তিনি উভয় পক্ষকে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়ে বর্তমান পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে বর্ণনা করেন।

তিনি বলেন, হরমুজ প্রণালীর অবরোধের পরিণতি আমরা প্রতিদিন অনুভব করছি, পাম্পে এবং আরও সাধারণভাবে বিশ্ব অর্থনীতি ও ফরাসি অর্থনীতির ওপর এর প্রভাব পড়ছে। এটি অবশ্যই বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালীর মধ্য দিয়ে অবাধ চলাচল নিশ্চিত করার মিশনের বিষয়ে ‘পরিকল্পনার কাজ বেশ অগ্রসর পর্যায়ে রয়েছে।

সূত্র: আলজাজিরা, ডন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..