সর্বশেষ :
‘বিদেশি সামরিক সরঞ্জামের চেয়ে ইরানের নিজস্ব প্রযুক্তি উন্নত’ পাঁচ বছরের মধ্যে শিক্ষাব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী অভিবাসীদের জন্য আইনে আবারও পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র স্মার্টফোন থেকে দূরে থাকেন দক্ষিণী এ অভিনেতা, জানালেন কারণ জাতীয় ফুফু হয়ে গেলাম : দীপা ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, ম্রুণালের ক্ষুব্ধ প্রতিক্রিয়া এবার নিলামে উঠতে যাচ্ছে রাজপাল যাদবের পৈতৃক সম্পত্তি শীর্ষে শাহরুখ ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বলের মূল্য প্রায় ১২৫ কোটি টাকা জমি চেয়ে পন্থের পোস্ট ভাইরাল, ভুলভরা লেখায় মজেছেন ভক্তরা

হোটেল রুমের বিনিময়ে কিশোরীকে যৌন নির্যাতন: ভারতীয় যুবকের ১০ বছরের জেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩০, | ১৮:৪২:২২ |

যুক্তরাষ্ট্রে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে যৌন নির্যাতনের জন্য মানব পাচারকারীদের অর্থ দেওয়ার অপরাধে ২৭ বছর বয়সী এক ভারতীয় যুবককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম কাভানকুমার প্যাটেল, যিনি ভারতের গুজরাটের বাসিন্দা। নেব্রাস্কার ওমাহা শহরের একটি হোটেলে কর্মরত থাকাকালীন গত বছরের জানুয়ারিতে তিনি এই অপরাধ সংঘটিত করেন।

ঘটনার সূত্রপাত হয় ২০২৫ সালের ৬ জানুয়ারি, যখন একটি চুরির অভিযোগের তদন্ত করতে গিয়ে ওমাহা পুলিশ ও হোমল্যান্ড সিকিউরিটি টাস্ক ফোর্সের কর্মকর্তারা মানব পাচারের চাঞ্চল্যকর প্রমাণ পান। সেখান থেকে কর্মকর্তারা ১৫ ও ১৬ বছর বয়সী দুজন অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে উদ্ধার করেন, যাদের যৌন ব্যবসার উদ্দেশ্যে অন্য রাজ্য থেকে ওমাহার ‘অ্যামেরিকইন’ হোটেলে নিয়ে আসা হয়েছিল।

নেব্রাস্কার মার্কিন অ্যাটর্নি অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া কিশোরীরা জানিয়েছে যে তাদের পাচারকারীরা হোটেলের কর্মচারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের নির্দেশ দিয়েছিল, যাতে কম ভাড়ায় হোটেলে থাকা যায়। অন্যথায় তাদের হোটেল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এই সুযোগে হোটেলের দুজন কর্মচারী এক কিশোরীর সঙ্গে এবং তৃতীয় আরেক কর্মচারী অপর কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য পাচারকারীদের অর্থ প্রদান করেন।

আদালতে কাভানকুমার প্যাটেল স্বীকার করেছেন যে, তিনি হোটেলের ড্রয়ার থেকে টাকা নিয়ে পাচারকারীদের দিয়েছিলেন এবং হোটেলের একটি রুমে ওই অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে যৌন নির্যাতন করেছিলেন। এর বিনিময়ে হোটেলের কর্মচারীরা পাচারকারী ও কিশোরীদের বেশ কয়েক দিন সেখানে থাকার অনুমতি দেয়।

তদন্তে জানা গেছে, পাচারকারীরা অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহক খুঁজত এবং ওই কিশোরীদের দিয়ে জোরপূর্বক যৌন ব্যবসা করাতো। কিশোরীরা জানিয়েছে, তাদের পর্যাপ্ত খাবার দেওয়া হতো না এবং পাচারকারীদের নির্দেশ মতো কাজ করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না।

দণ্ডপ্রাপ্ত কাভানকুমার প্যাটেল অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন, তাই ১০ বছরের কারাদণ্ড ভোগের পর তাকে ভারতে ফেরত পাঠানো হবে। এই ঘটনায় জড়িত এডুয়ার্ডো জোসে পারডমো, মিশেল মার্টিনেজ-গঞ্জালেজ ও আলফ্রেডো জামব্রানো-হুরতাডো নামের তিন পাচারকারীসহ সুমিত চৌধুরী ও বিশাল গোস্বামী নামের অপর দুই ভারতীয় বংশোদ্ভূত হোটেল কর্মচারীর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

মার্কিন অ্যাটর্নি লেসলি উডস এই অভিযান সফল করার জন্য সংশ্লিষ্ট বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, হোমল্যান্ড সিকিউরিটি টাস্ক ফোর্স এই শিশুদের এক দুঃসহ নরকযন্ত্রণা থেকে উদ্ধার করেছে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..