সর্বশেষ :
‘বিদেশি সামরিক সরঞ্জামের চেয়ে ইরানের নিজস্ব প্রযুক্তি উন্নত’ পাঁচ বছরের মধ্যে শিক্ষাব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী অভিবাসীদের জন্য আইনে আবারও পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র স্মার্টফোন থেকে দূরে থাকেন দক্ষিণী এ অভিনেতা, জানালেন কারণ জাতীয় ফুফু হয়ে গেলাম : দীপা ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, ম্রুণালের ক্ষুব্ধ প্রতিক্রিয়া এবার নিলামে উঠতে যাচ্ছে রাজপাল যাদবের পৈতৃক সম্পত্তি শীর্ষে শাহরুখ ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বলের মূল্য প্রায় ১২৫ কোটি টাকা জমি চেয়ে পন্থের পোস্ট ভাইরাল, ভুলভরা লেখায় মজেছেন ভক্তরা

আদিবাসী নারীর হাতে নিজের টিকিট তুলে দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩০, | ১৮:৩১:১১ |

প্রথমবারের মতো ৪৮টি দেশের অংশগ্রহণের অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১১ জুন অ্যাজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ মুখোমুখি হবে সহ আয়োজক দেশ মেক্সিকো।

এদিকে উদ্বোধনী ম্যাচের নিজের টিকিটটি একজন আদিবাসী নারীর হাতে তুলে দিয়ে প্রতিশ্রুত পূরণ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম। দেশটির ২০০ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট শেইনবাম তার ০০০০১ নম্বর টিকিটটি পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যের ২১ বছর বয়সী তরুণী ইয়োলেট সার্ভান্তেস কুয়াকুয়েহুয়াকে তুলে দিয়েছেন।

বল নিয়ন্ত্রণের দক্ষতার জন্য একটি প্রতিযোগিতায় জেতার পর জুরির মাধ্যমে সার্ভান্তেস কুয়াকুয়েহুয়া নির্বাচিত হন। তাকে টিকিট হস্তান্তর করার জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেইনবাম বলেন, তারা মেক্সিকোর গর্ব। তারা প্রেসিডেন্ট বা সরকারপ্রধানের প্রতিনিধিত্ব করবে না, তারা মেক্সিকোর প্রতিনিধিত্ব করবে।

শেইনবাম বিশ্বকাপের মেক্সিকান ভেন্যু মেক্সিকো সিটি, গুয়াদালাহারা এবং মন্টেরেতে অনুষ্ঠিতব্য অন্যান্য ম্যাচের টিকিটও ১৬, ২২ এবং ২৩ বছর বয়সী আরও তিনজন অপেশাদার ক্রীড়াবিদকে প্রদান করেছেন। সরকারের নেওয়া একটি প্রতিযোগিতার অংশ হিসেবে জুরি তাদের নির্বাচিত করেছিল।

এদিকে উদ্বোধনী ম্যাচের টিকিট পেয়ে প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে করেছেন সারভান্তেস কুয়াকুয়েহুয়া। তিনি বলেন, আমাদের বিবেচনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এর আগে চলতি বছরের মার্চ মাসে মেক্সিকোর প্রেসিডেন্ট শেইনবাম উদ্বোধনী ম্যাচে যোগ না দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, আমি মনে করি একজন তরুণী ফুটবল খেলোয়াড় আমাদের দেশের একজন দারুণ প্রতিনিধি। খুব কম লোকই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবে। তিনি আরও জানান, রাজধানীর প্রধান চত্বর জোকালোতে উদ্বোধনী ম্যাচটি উপভোগ করবেন তিনি। যেখানে একটি ফ্যান ফেস্টের আয়োজন করা হবে।

এদিকে শেইনবামের এই ঘোষণা মেক্সিকোতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে এটিকে একটি প্রশংসনীয় সিদ্ধান্ত বলে মনে করেছেন, কেউবা এটি দেশের প্রচারের একটি সুযোগ হাতছাড়া করা হয়েছে বলেও মন্তব্য করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..