✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩০, | ১৮:২৭:০৮ |

ঈদের ছুটি শেষ না হলেও রাজধানী ঢাকায় অনেকেই ফিরতে শুরু করেছেন। তবে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে অনেকে আগেভাগেই ফিরতে শুরু করেছেন। 

আগামী সোমবার (১ জুন) থেকে অফিস-আদালত খুলবে, তাই অনেকেই হাতে সময় রেখে আগেভাগেই নগরীতে ফিরছেন।

শনিবার (৩০ মে) সকালে কমলাপুর রেলস্টেশরে গিয়ে দেখা যায়, স্টেশন এলাকায় বেড়েছে মানুষের ব্যস্ততা ও ফিরতি যাত্রীদের ভিড়। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর উপস্থিতি চোখে পড়েছে। 
 
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, একদিকে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড়, অন্যদিকে ঢাকা ছাড়ছেন অনেক যাত্রী। ফলে স্টেশনজুড়ে দেখা গেছে দুইমুখী যাত্রীদের কিছুটা ব্যস্ততা।

স্টেশনে দায়িত্বরত নিরাপত্তাকর্মী বলেন, সকালে ফিরতিযাত্রার মানুষের চাপ ছিল। আপাতত কিছুটা কম। তবে এখনো সেভাবে মানুষের ফেরা শুরু করেনি। দু’দিন পর স্টেশনে পা ফেলা যাবে না। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..