✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩০, | ১৪:১১:১৭ |
পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মাদক পাচারের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়। এ হামলায় তিনজন সন্দেহভাজন ‘নারকো-সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানের ওপর মার্কিন বাহিনী ‘প্রাণঘাতী’ হামলা চালিয়েছে বলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে। তাদের দাবি, এ ঘটনায় তিনজন ‘নারকো-সন্ত্রাসী’ নিহত হয়েছেন।

মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড (সাউথকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌযানটিকে চিহ্নিত করা হয়। তাদের দাবি, এটি পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং সক্রিয়ভাবে মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল।

সাউথকম জানায়, তাদের কমান্ডার জেনারেল ফ্রান্সিস ডোনোভানের নির্দেশে ‘জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার’ এ অভিযান পরিচালনা করে। অভিযানে যে নৌযানটিকে লক্ষ্যবস্তু করা হয়, সেটি একটি ‘ঘোষিত সন্ত্রাসী সংগঠন’ পরিচালনা করছিল বলে দাবি করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, এ অভিযানে তিনজন পুরুষ ‘নারকো-সন্ত্রাসী’ নিহত হয়েছেন।

মূলত, পূর্ব প্রশান্ত মহাসাগর দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মাদক পাচারের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। বিশেষ করে দক্ষিণ ও মধ্য আমেরিকা থেকে উত্তর আমেরিকার দিকে মাদক পরিবহনে এ সমুদ্রপথ ব্যবহার করা হয় বলে বিভিন্ন সময় দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ।

এ কারণে অঞ্চলটিতে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্রের সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে মাদক পাচার দমনের নামে সমুদ্রে বহু নৌযান আটক, জব্দ এবং সন্দেহভাজন পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, মাদক চোরাচালান নেটওয়ার্ক দুর্বল করা এবং যুক্তরাষ্ট্রে অবৈধ মাদকের প্রবাহ কমিয়ে আনাই এসব অভিযানের লক্ষ্য।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..